৫ মে ২০২৬

প্রেমিকের সঙ্গে সৈকতে ব্যাচেলর পার্টিতে নেহা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রেমিকের সঙ্গে সৈকতে ব্যাচেলর পার্টিতে নেহা

বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কর। বলিউড সিনেমায় হিট ও হট গান গেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। ব্যক্তিগত জীবনে আদিত্য নারায়ণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন চলছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই যুগল।

এদিকে গোয়া সমুদ্র সৈকতে প্রেমিক আদিত্যকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নেহা কাক্কর। আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বেশ খোলামেলা পোশাকে ফ্রেমবন্দিও হয়েছেন নেহা। আবার সেসব স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। যা তাদের বিয়ের গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে।

অনেকে ধারণা করছেন, ব্যাচেলর পার্টি করতে গোয়া গিয়েছেন আদিত্য ও নেহা। আবার শোনা যাচ্ছে, সমুদ্র সৈকতে শুধু ঘুরতে যাননি নেহা। একটি গানের শুটিংও তাদের উদ্দেশ্য। নেহা-আদিত্যর সঙ্গে নেহার ভাই টনি কাক্করও রয়েছেন।

হিমাংশু কোহলির সঙ্গে ব্রেকআপের পর হতাশায় ডুবেছিলেন নেহা। তখন আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে জানান তিনি। ঠিক তখন বসন্তের বাতাস হয়ে নেহার জীবনে আসেন আদিত্য। ইন্ডিয়ান আইডলের মঞ্চেই পরস্পরের সঙ্গে আলাপ। তারপর বন্ধুত্ব। পরে আদিত্য নারায়ণ প্রপোজ করেন নেহাকে। অবশ্য আদিত্যর বাবা-মাও নেহাকে খুব পছন্দ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি