৪ মে ২০২৬

মোবাইল ফোনে প্রেম

প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকের আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৩৩ পিএম
প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকের আত্মহত্যা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রেমিকার বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছে মারুফ (১৮) নামের এক তরুণ।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মারুফ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ডাকাতেরপোল এলাকার সবুজ মিস্ত্রি বাড়ির মো. সবুজের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ পেশায় একজন কাঠমিস্ত্রি এবং বাবার সঙ্গেই কাজ করতেন। প্রায় চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বপ্না নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়, যা উভয় পরিবারই অবগত ছিল। তবে সম্প্রতি তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়।

মারুফের খালাতো ভাই মাকছুদুর রহমান জানান, এবারের ঈদে মারুফ ঢাকাতে তার ফুফুর বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে মঙ্গলবার সকালে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে কুষ্টিয়ায় যান। সেখানে গিয়ে দুপুরে প্রেমিকার বাড়িতেই  বিষপান করে মারুফ। গুরুতর অবস্থায় প্রেমিকা নিজেই তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। তবে দুপুরে ঘটনাটি ঘটলেও রাত ওই তরুণীই ফোন করে মারুফের বাবাকে তার মৃত্যুর সংবাদ দেন বলে জানান মাকছুদ।

এদিকে ছেলের এমন অকাল মৃত্যুর খবর আসার পর থেকেই মারুফের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মা এখন নির্বাক।

কান্নায় ভেঙে পড়ে স্বজনরা জানান, সামান্য মোবাইল ফোনের পরিচয়ে এভাবে জীবনটা শেষ হয়ে যাবে তা তারা কল্পনাও করেননি। মারুফের লাশ আনতে তার দুই জেঠা ও নিকটাত্মীয়রা ইতোমধ্যে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান স্বজনরা।

এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর থানার ওসি ফরিদুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি