১১ মে ২০২৬

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রাণ দিল কিশোরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রাণ দিল কিশোরী
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার পাখি মিয়ার বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। নিহত ইয়াসমিন আক্তার (১৬) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবির আলী মিয়াজী বাড়ির আব্দুল হাকিমের মেয়ে এবং স্থানীয় কদমতলা এএসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে থেকে ইয়াসমিন তার বাড়ি থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে থানা থেকে পরিবারের হাতে সোপর্দ করে। এরপর থানা থেকে তাকে নিজের বাড়িতে না নিয়ে নানার বাড়িতে রাখা হয়। সেখানে পরিবারের সদস্যদের অজান্তে গভীর রাতের দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওই কিশোরী নিখোঁজ থাকায় তার পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই মেয়ে লুকিয়ে ছিল, রাগ করে পাশের বাড়িতে চলে যায়, পরে মেয়েকে পাওয়া গেলে ভুল স্বীকার করে তার মায়ের সাথে চলে যায়। ওসি আরও বলেন, মেয়েকে উদ্ধার করলে পরিবারের কোন অভিযোগ, আপত্তি না থাকায়, মেয়ে পেয়ে যাওয়ায় তারা জিডি প্রত্যাহার করে নেয়। পারিবারিক বিভিন্ন মনোমানিল্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি