৮ মে ২০২৬

প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গ্রেফতারকৃত মো.নাহিদ হোসেন (২৩) উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের নুরু বেপারী বাড়ির মো.বেলালের ছেলে। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি ভিকটিমকে প্রেম নিবেদন সহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ এপ্রিল বিকেল সোয়া ৩টার দিকে ভিকটিমের মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশির বাড়িতে যান। এ সময় নির্যাতিত কিশোরী তার নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। কাজ শেষে ভুক্তভোগী কিশোরীর মা নিজ ঘরে এসে ভিকটিমের কান্না দেখে কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় বিকেল ৪টার দিকে বসত ঘরের দরজা খোলা থাকায় নাহিদ ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিল। র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি