৫ মে ২০২৬

পরীমণির সদস্যপদ স্থগিত : চলচ্চিত্র শিল্পী সমিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরীমণির সদস্যপদ স্থগিত : চলচ্চিত্র শিল্পী সমিতি

বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে স্থগিত হলো চিত্রনায়িকা পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ। আজ শনিবার বেলা পৌনে ৫টায় বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় সমিতির সভাপতি মিশা সওদাগর লিখিত বিবৃতিতে এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন-সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অন্যান্যরা। এতে পরীর পাশাপাশি একার কথাও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘দুই-একজন শিল্পীর নেতিবাচক খবর দিয়ে সকল শিল্পীদের কাজকে মূল্যায়ন করাও ঠিক হবে না। ব্যক্তিগত কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটা ব্যক্তিগত কোনো সমিতি না, এটা সকল শিল্পীদের সমিতি। আমাদের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ করা আছে, সমিতির কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হয় তাহলে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেহেতু আজকের সর্ব সম্মতিক্রমে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি