পরীমনির মেয়ে হলে নাম হবে রানী, ছেলে হলে রাজ্য
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সন্তানসম্ভবা পরীমনি। বাবা হচ্ছেন শরিফুল রাজ। এই খবরে ভীষণ উচ্ছ্বসিত এই তারকা জুটি। ইতিমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি।
জানিয়েছেন, মেয়ে হলে নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম হবে রাজ্য। সোমবার দুপুরে মা হওয়ার বিষয়টি জানানোর পর সন্ধ্যায় অনাগত সন্তানের নাম ঠিক করার খবর জানান পরী।
এদিন দুপুরে পরী জানান, তার অনাগত সন্তানের বাবা অভিনেতা ও মডেল শরিফুল রাজ। গেল বছরের অক্টোবরে তারা বিয়ে করেছেন। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমা করতে গিয়ে পরীমনির সঙ্গে প্রেম হয় রাজের।
সন্তানসম্ভবা পরীমনি জানান, ডাক্তার আমাকে এখন সাবধানে চলতে বলেছেন। আপাতত কাজ করছি না। নিজের সন্তানকে ভালোভাবে পৃথিবীতে আনতে চাই। একটা সুস্থ সুন্দর বাচ্চা যেন পাই সেই প্রত্যাশা করছি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি