৫ মে ২০২৬

পরীমনির জামিন শুনানি আগামী মঙ্গলবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরীমনির জামিন শুনানি আগামী মঙ্গলবার
  বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে। ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছিল রুলে।   বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট। আদালত সেদিন বলেছিলেন , ‘২১ দিন পরে তারিখ দেয়ার কী আছে? অভিযুক্তের (পরীমনি) জামিন আবেদন শুনানির অধিকার আছে। কিন্তু মহানগর দায়রা জজ জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রেখেছেন, যা আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে।’ গত ৪ আগস্ট পরীমনিকে বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তিন দফায় পরীমনিকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি