১০ সেপ্টেম্বর ২০২৬

পরীমনির চরিত্রে অভিনয় করা বড় চ্যালেঞ্জ’: দীঘি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
পরীমনির চরিত্রে অভিনয় করা বড় চ্যালেঞ্জ’: দীঘি

বাংলাপ্রেস ডেস্ক:  ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকেই রুপালি পর্দায় হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবেই জনপ্রিয়তা পান। তবে এখন তিনি নায়িকা হিসেবেই নিয়মিত কাজ করে যাচ্ছেন। এর মধ্যে কয়েকটি সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘির কয়েকটি সিনেমা হলো— ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ প্রমুখ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী পরীমনির বায়োপিকে কাজ করার কথাও বলেছেন। এটি বেশ চ্যালেঞ্জিং একটি কাজ হবে বলেও মনে করেন তিনি। কেন পরীমনির বায়োপিকে কাজ করতে চান সেটিও জানান দীঘি। 

অভিনেত্রী বলেন, কোনো একটি অনুষ্ঠানে পরীমনি বলেছিলেন—'তার বায়োপিকে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ অন্য কেউ পারবে না।' এ বিষয়টি চ্যালেঞ্জ হিসাবেই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার মনে হয় তার বায়োপিক যদি হয়, তাহলে এটি দারুণ একটি এন্টারটেইমেন্ট বায়োপিক হবে।’

উল্লেখ্য, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিদায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি