পরীমনিকে নিয়ে হিরো আলমের প্রতিবাদী গান (ভিডিও)
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হিরো আলমকে নিয়ে অনেক নেটিজনদের মাঝে আগ্রহের শেষ নেই। সেটা মজার ছলে হোক। কিংবা ভালবেসে হোক। সেই আগ্রহ কিংবা ভালবাসাটাকেই পুজি করে হিরো আলম এগিয়ে চলছে। দূর্বার গতিতে। কেহই তাকে থামাতে পারছে না।
বগুড়ার ডিস ব্যবসায়ী থেকে অভিনয়। তারপর জাতীয় নির্বাচন। এর পর আর থেমে নেই হিরো আলম। 'বাবু খাইছো' গান গেয়ে নতুন করে নিজেকে আত্মপ্রকাশ করেছে কন্ঠশিল্পী হিসেবে। এরপর একের পর এক গান গেয়েই চলছেন হিরো আলম। বাংলা গানের পাশাপাশি আরবী, হিন্দি, ইংলিশ, ইন্দোনেশিয়ানসহ বেশ কয়েকটি ভাষার গান গেয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
সম্পতি আলোচিত চিত্র নায়িকা পরীমনিকে নিয়ে হিরো আলমের গাওয়া একটি প্রতিবাদী গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে গানের কথায় দেখা যাচ্ছে পরীমনির হেনেস্তার বিষয়ে বিচার দাবি করে পরীমনির সাথে একাত্বতা ঘোষণা করেছে হিরো আলম।
[embed]http://www.youtube.com/watch?v=cpBo3F8gh3U[/embed]
হিরো আলম জানায়, সব ধরনের দশকের চাহিদার এবং অনুরোধে কারনে সম্পতি তিনি উগান্ডার ভাষায় গান গেয়ে শুটিং সম্পন্ন করেছে। শিঘ্রই ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে রিলিজ করা হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি