৫ মে ২০২৬

‘পরীমনিকে চিনি না, গরু দেয়ার প্রশ্নই আসে না’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
‘পরীমনিকে চিনি না, গরু দেয়ার প্রশ্নই আসে না’
বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি প্রতি কোরবানি ঈদে এফডিসিতে গরু কোরবানি দেন। গত ঈদেও তিনি ছয়টি গরু কোরবানি দিয়েছেন। সম্প্রতি মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন এই চিত্রনায়িকা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির সঙ্গে বেশ কয়েকজনের নাম আলোচিত হয়। ছড়িয়ে পড়ে নানান রকম কল্পগল্প। পরীমনির গরু কোরবানিকে ঘিরে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের নাম আলোচনায় উঠে আসে। বলা হয় এই প্রযোজক পরীমনিকে গরু দিতেন। এমন সংবাদে ব্যথিত হয়েছেন জানিয়ে সেলিম খান বলেন, ‘আমি পরীমনিকে চিনি না, কখনও দেখিওনি। আমার সঙ্গে কোনো দিন মোবাইলে কথাও হয়নি। আমি তাকে গরু দিতে যাব কেন?’ ‘পরীমনির সঙ্গে আমার কোনো সর্ম্পক নেই’ উল্লেখ করে সেলিম খান বলেন, ‘এখনও তাকে নিয়ে কোনো কাজ করিনি। গরু দেয়ার প্রশ্নই আসে না।’ তবে এই চিত্র প্রযোজক জানিয়েছেন গত ঈদে তিনি চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু দিয়েছেন। চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গরু দিয়েছেন। গরুগুলো পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে কোরবানি দেয়া হয়েছে বলেও জানান তিনি। সেলিম খান বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করে আলোচনায় আসেন। তার অধিকাংশ সিনেমার নায়ক শাকিব খান। চলতি বছরের শুরুতে একশ সিনেমা প্রযোজনার ঘোষণা দেন এই প্রযোজক। ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বিশটি সিনেমার কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। এমন সময় তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশে ক্ষুব্ধ এই প্রযোজক। ‘জাতীর জনক বঙ্গবন্ধুর গড়া এফডিসি। চলচ্চিত্র ভালোবেসেই এই অঙ্গনে এসেছি। আমার ছেলেকেও এখানে যুক্ত করেছি। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘আগস্ট ৭৫’ নির্মাণের পর থেকেই স্বাধীনতাবিরোধীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব নেতিবাচক খবরে আমার সম্মানহানী হচ্ছে। এভাবে মিথ্যা খবর রটিয়ে চরিত্র হনন করলে কেউ আর সিনেমা প্রযোজনা করতে আগ্রহ পাবে না।’ বলেন সেলিম খান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি