৫ মে ২০২৬

পরীমনি যতদিন কারাগারে ছিলেন ‘ভর্তা ভাত খেয়েছেন ভক্ত, ঘুমাননি বিছানায়’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরীমনি যতদিন কারাগারে ছিলেন ‘ভর্তা ভাত খেয়েছেন ভক্ত, ঘুমাননি বিছানায়’
বাংলাপ্রেস ডেস্ক: ‘নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ।’- এ ভাবেই ভালোবাসা নিবেদন করে প্রিয় নায়িকা পরীমনিকে চিঠি লিখেছেন এক ভক্ত। চিঠিতে পরীমনি যতদিন কারাগারে ছিলেন ততদিন সেই ভক্ত ভর্তা-ভাত খেয়েছেন বলে উল্লেখ করেছেন। ভক্তের ভালোবাসাময় এমন চিঠি পেয়ে বোকা বনে গেছেন পরীমনি। বিষয়টি জানিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা। পরীমনি লিখেছেন: ‘কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।’ প্রিয়া নামে এক ভক্ত চিঠিটি পাঠিয়েছেন বলে রাইজিংবিডিকে জানান পরীমনি। চিঠির কথাগুলো তিনি অন্যান্য ভক্তদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে এই প্রতিবেদককে বলেছেন: ‘শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা-ভাত খেয়েছি। তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করবো। আপু আমি আপার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।’ পরীমনির বাসায় ভক্তদের চিঠি বা উপহার নতুন কিছু নয়। এর আগেও এক ভক্ত পরীমনির বাসায় কয়েকটি পাখি উপহার পাঠিয়েছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি