৫ মে ২০২৬

পরীমণি এত রাতে ক্লাবে না গেলেও পারতেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পরীমণি এত রাতে  ক্লাবে না গেলেও পারতেন
বাংলাপ্রেস ডেস্ক: সিনেমার সাইনিংয়ের জন্য চিত্রনায়িকা পরীমণি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মিশা সওদাগর বলেন, যে ক্লাবে সে গিয়েছিল তার ফুটেজ থাকার কথা। এতো বড় একটা ক্লাব সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শুধু তাদের কথা শুনলেই হবে না পরীরও কথা শুনতে হবে। তিনি আরও বলেন, আমি নিরপেক্ষভাবে বলতে চাই পরী যে লেভেলের নায়িকা ছবির কথা নিয়ে কোন মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে। সাইনিংয়ের জন্য হলে পরীর বাসায় গিয়ে সাইন করাতে হবে। পরীর তাদের কাছে যাওয়া উচিত হয়নি। উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে মারধর ও ধর্ষণচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার চারদিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন এবং তার প্রাণের সংশয় রয়েছে বলে উল্লেখ করেন। অভিযোগে তিনি নাসির ইউ মাহমুদ ও অমি নামের দুই ব্যবসায়ীর নাম বলেন। এরপর সোমবার বেলা ১১টার দিকে সাভার মডেল থানায় এই দুজনসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন পরীমণি। দুপুর নাগাদ নাসির ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নায়িকা পরীমণি। বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি