পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেত্রী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহীতে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রী। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।
রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়।
পিয়া ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন। শনিবার তার ইসলামিক স্ট্যাডিজ তৃতীয় পত্র বিষয়ে পরীক্ষা ছিল বলে জানা গেছে।
জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালীন সময়ে পাশের সিটে বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারে। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষা হলের বাইরে অবস্থান নেয়। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে উপস্থিত পুলিশে দেয়। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি