১০ মে ২০২৬

পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি করে দিনাজপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি করে দিনাজপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
দিনাজপুর প্রতিনিধি: ক্রাফট ইন্সপেক্টরদের ১০ গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে দুুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে  অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। তারা আরও জানান, হাইকোর্টের আদেশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তি সংকুচিত হবে। তারা অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ক্লাস, পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি