৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পাবে ‘গাল্লি বয়’ রানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর উপহার পাবে ‘গাল্লি বয়’ রানা

বাংলাপ্রেস ডেস্ক: গাল্লিবয় রানা। অনলাইনে ভাইরাল হওয়া দেশের র‌্যাপ গানের রাজপুত্র সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবীব মাহমুদের এ আবিষ্কার এখন দেশ-বিদেশের জনপ্রিয় ক্ষুদে তারকা। এবার এই জুটি জয় করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়। তাদের প্রতিভার মূল্যায়নে উপহার হিসেবে প্রধানমন্ত্রী দিচ্ছেন অত্যাধুনিক ভিডিও ক্যামেরা। শুধু তাই নয়, রানার পড়াশোনার খরচও বহন করবে সরকার।

এমনটাই জানালেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’তে এই তথ্য জানান তিনি।

গত ১৬ অক্টোবর ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’তে প্রথমবারের মতো কনসার্টে অংশ নেন বাংলা হিপহপ গানের নতুন এ জুটি।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ওদের প্রথম গানটি দেখে আমি তবীবকে প্রশ্ন করি, এটি সাদাকালো কেন? ওর উত্তর ছিল, তার কাছে যে ক্যামেরা ছিল এর রেজ্যুলেশন এতটাই কম যে, ভিডিওটির কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছিল। তাই সাদাকালো করে দিতে হয়েছে। তবে আমি বলব, এরপর থেকে তাদের গানের কোয়ালিটি আরও ভালো হবে। অল্প দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটি অত্যাধুনিক ক্যামেরা রানা ও তবীবকে উপহার দেবো।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, রানার মতো আর কোনও পথশিশু পথে যেন না থাকে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রানার পড়াশোনার সব খরচ আমরা বহন করব। ওর যা লাগে, সবকিছু আমরা দেখব।’

উল্লেখ্য, ‘গাল্লিবয়’ রানার উত্থান যেন রূপকথার রাজকুমারের মতোই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানো আর দশটা পথশিশুর মতোই ছিল রানার জীবন। থাকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। তবে ক্যাম্পাস এলাকাতেই সারাদিন ঘুরে বেড়াতে দেখা যেতো তাকে। ছোট্ট এই শিশুটি দারুণ র‌্যাপ গান গায়। ক্যাম্পাসে ঘুরে ঘুরে গান শোনানোর বিনিময়ে ২-৫ টাকা চেয়ে নেয় মানুষের কাছ থেকে। এটাই ছিল রানার পরিচিতি।

একদিন রানার সঙ্গে পরিচয় হয় ঢাবি শিক্ষার্থী তবীবের। রানার গলায় র‌্যাপ গান শুনে কাজে নেমে পড়েন তিনি। বাকিটা সবারই জানা।

রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেন মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এবার সর্বশেষ এসেছে তাদের নতুন গান ‘হিপহপ পুলিশ’।

আরও উল্লেখ্য যে, এর আগে রানার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। নিজের ইউটিউব চ্যানেলে তৌহিদ আফ্রিদি ‘গাল্লি বয়’ রানাকে নিয়ে একটি ভিডিও তৈরি করে এ ঘোষণা দেন।

সেখানে দেখা যায়, তৌহিদ আফ্রিদি রানাকে খেলনা, সাইকেল কিনে দিয়েছেন। নিজের গাড়িতে চড়িয়ে রানাকে নিয়ে পুরান ঢাকায় গিয়ে খাওয়া-দাওয়া করেছেন। তারপর তৌহিদ আফ্রিদি তার ভিডিওতে জানিয়েছেন, এইচএসসি পর্যন্ত রানার পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিতে চান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি