৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমানের সপরিবারে সৌজন্য সাক্ষাৎ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমানের সপরিবারে সৌজন্য সাক্ষাৎ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আজ রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মহান জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন শামীম ওসমান। এ সময় শামীম ওসমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী সালমা ওসমান লিপি, ছেলে ইমতেনান ওসমান অয়ন, মেয়ে লাবিবা যোহা, ছেলের বউ ইরফানা ওসমান রেশমী ও নাতি যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান। শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ আমার পরিবার সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে অয়ন ওসমান ও ছেলের বউ ইরফানা ওসমান রেশমীর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। মেয়ে লাবিবা জোহার পরীক্ষার ফল ভালো হওয়ায় জড়িয়ে ধরে আদর করে ভালো রেজাল্টের জন্য অভিনন্দন ও শুভ কামনা জানান। শামীম ওসমান আরও বলেন, ‘আমার ছোট্ট নাতি যোহা ইফরাইম ওসমান আর্জিয়ানের সঙ্গে বেশ কিছু সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন, ওর সঙ্গে মজা করে এবং কোলে নিয়ে আদর করে দোয়া করেন। ’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি