৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির দুই নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির দুই নেতা

বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের মধ্যকার চুক্তির বিষয়ে দেশবাসীকে জানাতে তার কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন বিএনপির দুই নেতা।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর আগে তিনি জানিয়েছিলেন, রোববার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির নথি প্রকাশ দাবিতে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয় দলের স্থায়ী কমিটির বৈঠকে। শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানো হবে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেব। আমরা আশা করছি কাল বা পরশুর মধ্যে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছানোর ব্যবস্থা করব। মির্জা ফখরুল বলেন, চুক্তির বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আমরা চিঠি দেব। সেটি যথাসময়ে তাদের কাছে পৌঁছাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি