৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে কোনো অর্জন নেই : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে কোনো অর্জন নেই : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদানে বাংলাদেশের কোনো অর্জন নেই। তিনি বলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কথা বলেননি। রোববার কৃষকদলের নবগঠিত আংশিক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এসময় যুক্তরাষ্ট্র সফরে বিএনপি চেয়ারপরসনের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন-রোহিঙ্গা সংকট সমাধান না করে পশ্চিমা বিশ্বের সহমর্মিতা পেতে চায় সরকার। গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে কৃষকদলের নেতৃবৃন্দ ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি