৪ মে ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধানমন্ত্রীর আগমনে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আগমনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দরে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষনা দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রোববার (১৭ সেপ্টেম্বর)রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগমনে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং একই স্থানে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।১৭ সেপ্টেম্বর (নিউ ইয়র্ক সময়) রাত ১০টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট (বিএ ১৫৯৩) নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। রোববার রাত ১০টা ৪২ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমাবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর আগেই প্রতি বছরের মতো এবারো চার নম্বর টার্মিনালে বাইরে মুখোমুখি অবস্থান নেবেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিএনপি। আনন্দ ও প্রতিবাদ সমাবেশে পক্ষে-বিপক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠবে গোটা টার্মিনাল এলাকা। ১৭-২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারন পরিষদের অধিবেশনের উচ্চ-পর্যারের সাধারণ প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন এবং ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে তিনি ভাষণ দেবেন। ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী যোগ দিবেন। সাধারন পরিষদের অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সার্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি