৫ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠালেন মার্কিন কংগ্রেস সদস্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ বিকাল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠালেন মার্কিন কংগ্রেস সদস্য

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

বিবৃতিতে গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে কাজ চালিয়ে যেতে আমি আগ্রহী।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু বাংলাদেশি গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি তার নির্বাচনি এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন গ্রেস মেং। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি