৫ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে যাত্রা শুরু করলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন তিনি।

মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজের অধীনে একটি মন্ত্রণালয় ও দুটি বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ রেখেছেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলো তিনি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করে দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরপরই তিনি ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন। নতুন এই মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টনের পর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি