প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন বরিস জনসন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদেশ ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ বুধবার শপথ নিতে যাচ্ছেন বরিস জনসন। স্থানীয় সময় বিকালে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা হিসেবে দায়িত্ব নেবেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
তবে এরইমধ্যে নতুন সরকার গঠনের কাজ শুরু করেছেন জনসন। ধারণা করা হচ্ছে, ডাউনিং স্ট্রিটে প্রবেশের পরই মন্ত্রিসভার সিনিয়র কর্মকর্তাদের নাম ঘোষণা করবেন তিনি। এছাড়া স্বরাষ্ট্রদফতর ও কোষাগারের চ্যান্সেলরের দায়িত্ব কে পাচ্ছেন তাও জানাবেন জনসন।
গতকাল মঙ্গলবার চার দফা ভোট শেষে প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে হারান তিনি। বিজয়ী ভাষণে, সব ধরনের সুবিধা নিয়েই ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের কথা জানান নতুন নেতা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি