৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী বলেছেন ‘ধৈর্য ধরো বিচার হবে’: আজীমের মেয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধানমন্ত্রী বলেছেন ‘ধৈর্য ধরো বিচার হবে’: আজীমের মেয়ে
বাংলাপ্রেস ডেস্ক: ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়েকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ধৈর্য’ ধরতে বলেছেন। একইসঙ্গে তিনি আনার হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দিয়েছেন। বুধবার বিকেলে নিহত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানান। বিকেল ৩টা ১৯ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে এমপি আজীমের মেয়ে লিখেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য ধরো তুমি। বিচার হবে।’ এর আগে, আজ দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় আসেন এমপি আজীমের মেয়ে। এ সময় ডিএমপির ডিবিপ্রধানের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজীম। পরে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। গত ১২ মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। ১৫ মে থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এমপি আজীম ঝিনাইদহ-৪ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি