৫ মে ২০২৬

প্রবাসীদের কল্যাণে কাজ করবেন নিউ ইয়র্ক মেয়রের উপদেষ্টা বাংলাদেশি ফাহাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রবাসীদের কল্যাণে কাজ করবেন নিউ ইয়র্ক মেয়রের উপদেষ্টা বাংলাদেশি ফাহাদ
নোমান ইবনে সাবিত: নিউ ইয়র্ক সিটি মেয়রের সহযোগিতায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবেন সিটি মেয়র অফিসের নব নির্বাচিত নিউ ‘এশিয়ান উপদেষ্টা’ বাংলাদেশি আমেরিকান ফাহাদ সোলায়মান। সাম্প্রতি তিনি নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান উপদেষ্টা’ নির্বাচিত হন। বুধবার (১০ আগস্ট) সিটি হলে এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নেবার পর মেয়রের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন। শপথ অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান ছিলেন। নিলফামারীর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেন। ইতিপূর্বে তাকে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস’র ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সাধারন সম্পাদক এবং নিউ ইয়র্কের একজন সফল ব্যবসায়ী ফাহাদ সোলায়মানের এই নিয়োগে কমিউনিটির বিশিষ্টজনরা সিটি মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানিয়েছেন। সিটি মেয়রের এশিয়ান এশিয়ান উপদেষ্টা হিসেবে তিনি ‘বিজনেস এবং পাবলিক সার্ভিস’ নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। তার এই সফলতায় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি