৫ মে ২০২৬

প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে, প্রশ্ন হাসনাতের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে, প্রশ্ন হাসনাতের
বাংলাপ্রেস ডেস্ক: প্রবাসী শ্রমিকদের নাগরিক অধিকার ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা বিদেশে শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা পাঠালেও দেশে ফিরে এসে অনেক সময় পরিবারের বোঝা হয়ে যান। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজিত মতবিনিময় সভায় এ প্রশ্ন তোলেন তিনি। হাসনাত বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে। ক্ষমতায় যারাই আসুক তাদের মনে রাখতে হবে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেয়া আপনার কর্তব্য। প্রবাসী শ্রমিকদের নিয়ে এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়। ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রয়োগের অধিকার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি