প্রবাসী নেতা টনির মৃত্যুতে শোকাহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা তৈয়েবুর রহমান টনির আকস্মিক মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার (২৫ অক্টোবর) ঢাকার জিগাতলায় নিজ বাসভবনে তিনি মারা যান। বন্ধুরা খুঁজে না পেয়ে পুলিশকে জানালে পরে ঘরের দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রয়াত টনির বন্ধু ও বাংলাদেশের প্রকাশনী সংস্থা অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তৈয়েবুর রহমান টনির যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক উপ প্রচার সম্পাদক এবং মোড়লগঞ্জ উপজেলা সমিতির সাধারন সম্পাদক ছিলেন। করোনা মহামারিতে দেশে গিয়ে আর যুক্তরাষ্ট্রে ফেরেননি। তৈয়েবুর রহমান টনির মৃত্যুর খবর দ্রুত যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাকসু’র সাবেক জিএস ও আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রন্জন কর, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস পৃথক বিবৃতিতে তৈয়েবুর রহমান টনির বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে মোড়লগঞ্জ উপজেলা সমিতির নেতৃবৃন্দরাও তৈয়েবুর রহমান টনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি