প্রবাসী আব্দুল হককে নিউ ইংল্যান্ড যুবলীগ নেতার অভিনন্দন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক আব্দুল হক সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণে জমিদান করায় জমিদাতাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য ভিত্তিক নিউ ইংল্যান্ড আওয়ামী যুবলীগ।
নিউ ইংল্যান্ড যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু বলেন, কুশিয়ারা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থায়ী ভবনের জন্য জায়গা পেলো উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ। ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের নিজস্ব ভবন নির্মাণের জন্য উত্তর কুশিয়ারা ইউপির মধ্যবর্তী স্থান ইলাশপুর এলাকায় ব্যক্তিগত ভূমি থেকে ২১ দশমিক ৫ শতাংশ জমি দান করেছেন ইলাশপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আব্দুল হক। রবিবার (২৩ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ সাবরেজিস্টার অফিসে ভুমির জন্য দানপত্র দলিলে সাক্ষর করেন ভূমি দাতা আব্দুল হক।
দানপত্র সাক্ষরে উপস্থিত ছিলেন উত্তর কুশিয়ারা ইউনিয়নের সদস্য সোহেল আহমেদ চৌধুরী হেলাল, আব্দুল কাইয়ুম, সাহাদ আহমদ, জামাল উদ্দিন, আব্দুল মনাফ, কয়েছ আহমদ, নুরজাহান বেগম, স্থানীয় মুরুব্বি তোরাব আলী, আফতার আলী ও নাসির উদ্দিন।
জমিদাতা আব্দুল হক বলেন, উত্তর কুশিয়ারা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী ছিলো উত্তর কুশিয়ারা ইউপির নিজস্ব ভবনের জন্য ইউনিয়নের মধ্যবর্তী স্থানে জায়গার। জনগনের সেই দাবীর প্রেক্ষিতে ইউপির নিজস্ব ভবনের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে জায়গা দিলাম। এর ফলে অবহেলিত উত্তর কুশিয়ারা ইউনিয়ন বাসীর দীর্ঘদনের ভোগান্তির অবসান হবে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য ভিত্তিক নিউ ইংল্যান্ড আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান সাজু এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ও সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবসহ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর ইউনিয়নের আ লীগের সহ-সভাপতি খসরু মিয়া, মোহাম্মদ আলী, বাবুল মিয়া, লাবুল মিয়া, মাসুক মিয়া, আব্দুল হান্নান, হেলাল মিয়্ ফকর উদ্দিন, রুবেল আহমেদ, সুমন চৌধুরী, লোকন চৌধুরী, খলিল মিয়া ও শফিক মিয়াকে এ অনন্য কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি