৬ মে ২০২৬

প্রাথমিক শিক্ষকদের নতুন আলটিমেটাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
প্রাথমিক শিক্ষকদের নতুন আলটিমেটাম

বাংলাপ্রেস ডেস্ক:   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষকের লাগাতার কর্মবিরতি চলছে। তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

বার্ষিক পরীক্ষা সামনে রেখে এবার তারা সরকারকে নতুন আলটিমেটাম দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববারের (৩০ নভেম্বর) মধ্যে তাদের দাবি না মানা হলে সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন করবেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা লাগাতার কর্মবিরতি করছি। সারা দেশের সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। বার্ষিক পরীক্ষা আসন্ন। তার আগে রোববার যদি সরকার আমাদের দাবি না মানে, তাহলে সোমবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করবো আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হয়েছেন। সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। তারা এ নিয়ে অসন্তুষ্ট। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন তারা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি