৫ মে ২০২৬

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন মাহিয়া মাহি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন মাহিয়া মাহি
  বাংলাপ্রেস ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না চিত্রনায়িকা মাহিয়া মাহির। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন। আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন ভবনে চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাক্ষ্য দিতে ইসিতে ৭৬ বছরের বৃদ্ধা। মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। নির্বাচিত হলে কাঙ্ক্ষিত উন্নয়নবঞ্চিত উপজেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করবো। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি