৫ মে ২০২৬

প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছু কুচক্রী মহল কর্তৃক পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করছে। যেখানে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন। এ ধরণের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। 

 

শনিবার রাতে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণসহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরণের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপি আহবান জানাচ্ছে।

বিপি >এস পি

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি