৫ মে ২০২৬

প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃতের সংথ্যা বেড়ে ১৬৬৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃতের সংথ্যা বেড়ে ১৬৬৯

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে আরও ১৪২ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ফ্রান্সেও একজনের মৃত্যু হয়েছে। এটি চীনের বাইরে চতুর্থ মৃত্যুর ঘটনা। এর আগে ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজনের প্রাণ গেছে। চীন এবং দেশটির বাইরে ৪ মৃত্যুসহ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ গেছে ১ হাজার ৬৬৯ জনের।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় ১৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ২ হাজার ৯ জনসহ এ ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫০০ জন। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৯ হাজার।

স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৯ হাজার ৫০০ জনের মতো করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এছাড়া চীনের বাইরেও ২৭টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি