৫ মে ২০২৬

প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৮১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৮১

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ২৩৭ জন। আজ বুধবার (১৮ মার্চ) সকাল সোয়া ৮ টা পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জন।

বুধবার চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, করোনায় আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১ লাখ ৭ হাজার ৬৫০ জন। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ১ লাখ ১ হাজার ২৩৫ জন ও ৬ হাজার ৪১৫ জনের অবস্থা গুরুতর। আক্রান্তদের মধ্যে বাকি ৯০ হাজার ৭৪৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৬৩ জন এবং মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন।

করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৩৪৫ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। সেখানে এ পর্যন্ত মারা গেছেন মোট ২ হাজার ৫০৩ জন, আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫০৬ জন। এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান। দেশটিতে একদিনে মারা গেছেন আরও ১৩৫ জন, আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৮ জন, আর আক্রান্ত ১৬ হাজার ১৬৯ জন।

ইতালির পর ইউরোপের মধ্যে স্পেন, জার্মানি, ফ্রান্সের অবস্থাও ভয়াবহ। স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৯১ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮২৬ জন, মৃত্যু ৫৩৩ জনের। জার্মানিতে নতুন নয়জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন। একদিনেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৯৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৩৬৭ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন, আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭৫ জন, আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩০ জন।

যুক্তরাষ্ট্রেও দ্রুত বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ১৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর ঘটনা ১০৩টি। এদিন দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৬৪৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৮ জন।

শুরুর দিকে আশঙ্কাজনক হারে বাড়লেও গত কয়েকদিনে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন, মারা গেছেন ছয়জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২০ জন, মৃত্যু ৮১ জনের।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি