৪ মে ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম
প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর

 


বাংলাপ্রেস ডেস্ক: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০০০১০৩৫ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০০৪৭৭৪৮ নম্বর। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ড্রর আয়োজন করা হয়।

ঢাকা বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত এবারের ড্রতে ৮৪টি সিরিজের মোট ৩ হাজার ৮৬৪টি নম্বর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কক থেকে শুরু করে ঘচ পর্যন্ত মোট ৮৪টি সিরিজ এই ড্রয়ের আওতাভুক্ত ছিল।

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮৪টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ়, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ,ঘখ,ঘগ,ঘঘ,ঘঙ এবং ঘচ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

তৃতীয় পুরস্কার ১ লাখ টাক‌ার করে দু‌টি। সেই নম্বরগু‌লো হলো-০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪।
 
প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ীকে ৬ লাখ টাকা দেয়া হয়। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে দেয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেয়া হয় ১০ হাজার টাকা করে। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি