১৪ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ প্রাণ গেল ৩ জনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ প্রাণ গেল ৩ জনের

বাংলাপ্রেস ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ৩টায় উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোদা উপজেলার পাঠানপাড়া এলাকার আলী আজগরের স্ত্রী মাহমুদা আলম (৩০) ও তার মেয়ে সমপ্রীতি (৯)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলী আজগর খাদ্যবিষয়ক গণমাধ্যম ধারা নিউজের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি থ্রি-হুইলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রল পাম্পের সামনে যাত্রী ওঠানোর জন্য গতি কমায়। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।

বোদা থানার ওসি রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি