গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাপ্রেস ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করেন তারা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় ছয় থেকে সাতটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। বর্তমানে ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩
সঙ্গীত একাডেমি