৫ মে ২০২৬

পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমিরের বিপক্ষে লড়বে সারজিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমিরের বিপক্ষে লড়বে সারজিস

 

 

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের বিপরীতে লড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।


রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং অটোয়ারী উপজেলার (বোদা পৌরসভার অংশ ব্যতীত) সমন্বয়ে গঠিত।

এর আগে ৩ নভেম্বর বিএনপি এ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেদিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার কথা জানান।

এদিকে রোববার রাত পর্যন্ত ১১০০টি মনোনয়নপত্র বিক্রির কথা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের ভাইভা নেওয়া হবে বলে জানান তিনি।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি