পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনী গ্রেফতার
আনিসুর রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ উসমান গনীকে (৩৫) গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উসমান গনী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া প্রেসিডেন্টপাড়া গ্রামের জয়েন উদ্দিনের পুত্র । তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং- ১৭, তারিখ- ২৯/০৬/২০২৬ইং, ধারা- সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)/৮/১০/১২/১৩। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে উসমান গনীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। ওসি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে পঞ্চগড় জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রুহিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে ফলন্ত লাউ গাছ নিধন, পাল্টাপাল্টি অভিযোগ
সঙ্গীত একাডেমি