১৪ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
পঞ্চগড়ে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

বাংলাপ্রেস ডেস্ক: পঞ্চগড় জেলা শহরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা। মিছিলটি এমআর কলেজ মোড়ে আসলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট পাটকেল নিক্ষেপসহ সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।  

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, মোট ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনকে রংপুরে রেফার করা হয়েছে। আহতদের অনেকে মাথায় আঘাত পেয়েছেন।

জানা গেছে, সকালে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদের সামনেই বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হট্টগোল শুরু হয় দুইগ্রুপের মধ্যে। এরই রেশ ধরে রাতে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি