৫ মে ২০২৬

পঞ্চগড়বাসীর জন্য ‘দুটি সুখবর’ দিলেন সারজিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ এএম
পঞ্চগড়বাসীর জন্য ‘দুটি সুখবর’ দিলেন সারজিস

বাংলাপ্রেস ডেস্ক:   নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য ‘দুটি গুরুত্বপূর্ণ সুখবর’ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সুখবর দেন।

সারজিস আলম তার পোস্টে লেখেন-

‘পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর:

১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।’

এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু কমেন্ট, রিআকশনে ভরে যায় পোস্টটি। শেয়ারও হয় শতশত বার। 

মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ নামের একজন লিখেছেন, ‘অনেক অনেক খুশির খবর। খুব ভালো লাগলো শুনে। আপনারা যদি এভাবে ভালো কাজ করতে পারেন, লোকজন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।

সুলতানা ইসলাম নামের একজন লিখেছেন, ‘প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেমন কর্ম করবে, সে ঠিক তেমনই ফল পাবে, অপেক্ষা শুধু সময়ের!’


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি