পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ডিসেম্বর থেকে বাজারে অভিযান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে এক মাস সময় দিয়ে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদফতরে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় পহেলা নভেম্বর থেকে সুপার শপে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে, পলিথিন ব্যাগ ধরে রাখা হবে নাকি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে।’
রিজওয়ানা হাসান বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। সুতরাং এর সঙ্গে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। এটা শুধু অজুহাত হিসেবে সামনে আনা হয়।
৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানা পরিবেশ উপদেষ্টা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি