পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয়: সিইসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গত তিনটি সংসদ নির্বাচন সুন্দর, গ্রহণযোগ্য হয়েছে বলে সাফাইকারী বিদেশি পর্যবেক্ষকদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমরা অলরেডি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা বলেছিল, আসতে চায়। তারা একটু আগেই জানাতে বলেছে যেহেতু তাদের ২৮টা দেশ।’
এ সময় এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তাদের নেব কেন? যাদের অভিজ্ঞতা আছে, ক্রেডিবিলিটি আছে তাদের নেব।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি