৭ মে ২০২৬

পিটার হাসের শ্রীলঙ্কা সফর, নানা মহলে কৌতূহল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পিটার হাসের শ্রীলঙ্কা সফর, নানা মহলে কৌতূহল
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস সস্ত্রীক শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওয়ানা হন তিনি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তাই হঠাৎ তার এই সফরকে ঘিরে কৌতূহল দেখা দিয়েছে বিভিন্ন মহলে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরিভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন হাস। তবে দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘বিষয়টি সঠিক নয়। কয়েকটি গণমাধ্যম নিজেদের মতো করেই এ নিয়ে সংবাদ প্রচার করছে। তিনি (পিটার হাস) ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। তবে কবে ফিরবেন সেটি জানানো সম্ভব না। ছুটিতে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি