৭ মে ২০২৬

'পিটার হাস কী করবেন, তাদের মুরব্বিদের সঙ্গে কথা হয়েছে'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
'পিটার হাস কী করবেন, তাদের মুরব্বিদের সঙ্গে কথা হয়েছে'
বাংলাপ্রেস ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন-পিটার হাসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছে। ‘আমি জানি না পিটার হাস তাদের কী স্বপ্ন দেখেয়েছেন। পিটার হাস কী করবেন, নিষেধাজ্ঞা দেবেন? তাদের মুরব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে। তলে তলে যখন সব ঠিক হয়ে গেছে তখন দৌড়াদৌড়ি করে লাভ হবে না’। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের সর্বশেষ বক্তব্য শুনে মনে হয়, এখনো তত্ত্বাবধায়ক সরকারের মরা লাশ নিয়ে টানাটানি করছেন। ওই মরা লাশ এখন আজিমপুরের গোরস্থানে। এই মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ হবে না। এই লাশ ফিরে আসবে না। নির্বাচন হবে’। তিনি বলেন, ‘ফখরুল না এলে (নির্বাচন) আমও যাবে, চালাও যাবে। আপনারা (বিএনপি) দুনিয়াব্যাপী বদনাম করেছেন। তাই বদনাম গোছানোর জন্য এমন নজিরবিহীন নজির স্থাপন করবেন’। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলায় ওরা (বিএনপি) ফাউল করবে। ফাউল করলে লাল কার্ড। এবার কোনো ছাড় দেওয়া হবে না’। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন বলে গুঞ্জন উঠে। বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশ হয়। তবে রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আজ বৃহস্পতিবার দার কোনো বৈঠক হয়নি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি