১০ মে ২০২৬

পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার পরামর্শ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার পরামর্শ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
বাংলাপ্রেস ডেস্ক: পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, "এই সময় ইলিশের নামে জাটকা খাওয়া সম্পূর্ণ অবৈধ এবং এটি আইনের লঙ্ঘন। ঢাকায় পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার রেওয়াজ শুরু হয়েছে, তবে সারা দেশে এমনটি সাধারণ নয়।" তিনি আরও বলেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার প্রচলন একটি আরোপিত সংস্কৃতি। এ সময় তিনি শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়ার পরামর্শ দেন। ফরিদা আখতার জানান, ইলিশ রক্ষার লক্ষ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী "জাটকা সংরক্ষণ সপ্তাহ," যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তিনি সবাইকে জাটকা সংরক্ষণে সহযোগিতা করার জন্য আহ্বান জানান এবং জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি