৫ মে ২০২৬

পেট আর নাভি দেখিয়ে সমালোচনার মুখে জয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পেট আর নাভি দেখিয়ে সমালোচনার মুখে জয়া
বাংলাপ্রেস ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী–বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসানের ফটোশুটের বিভিন্ন ছবি নিয়ে কলকাতার মিডিয়ায় এর আগেও সমালোচনা হয়েছে। যদিও দুই বাংলার মানুষের কাছেই সমান জনপ্রিয় জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ছবিতেও চুটিয়ে কাজ করে চলেছেন। তাকে কিম্বা তার গ্ল্যামারাস ছবি দেখে কেউ বলবে না তিনি চল্লিশোর্ধ নারী। তিনি বড় তারকা হওয়ার পরও সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয়। জয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিজের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের ফটোশুটের ছবি সবার সঙ্গে শেয়ার করতে ভোলেননা মোটেও। কলকাতার একটি সংবাদমাধ্যমে তার বিভিন্ন ফটোশুটের কিছু গ্ল্যামারাস ছবি সমালোচনামূলক প্রতিবেদন করেছে। সেটি অবলম্বনেই এই ফটো ফিচার। কিছুদিন আগে এই ছবির জন্য তিনি ট্রোলড হয়েছিলেন জয়া আহসান। গোলাপি রঙের স্পোর্টস ব্রা পরা ছবিতে স্পষ্ট শরীরের প্রতিটা খাঁজ। নির্মেদ পেট। টোনড ফিগারে মাত করেছেন সকলকে। গায়ের জ্যাকেটটি ধরে রেখেছেন হাতে। আর তাতেই বাংলাদেশের অভিনেত্রীকে সানি লিওনের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার স্পোর্টস ব্রাটা বদলালেও জয়ার সমস্তটা একই আছে। আর তাতেই যেন বেশ বিরক্ত হয়েছেন নেট নাগরিকরা। ‘আপনার কি আর কোনও ছবি নেই’, ‘জ্যাকেটখানা গায়ে পরে ফেলতে পারেন তো’, ‘শরীর দেখিয়ে যে কি মজা পান’ এসব মন্তব্যের পাশাপাশি আরও অনেক নোংরা মন্তব্যও চোখে পড়ল কমেন্ট বক্সে। অভিনয়ের জোরেও দুই বাংলার দর্শকের কাছে সমান জনপ্রিয় জয়া আহসান। ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’র মতো কলকাতার ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ছবিতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন। অতনু ঘোষের পরবর্তী ছবি ‘বিনি সুতোয়’ জুটি জয়া জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। জয়া আহসানের শোবিজ কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ২০০৪ সালে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন জয়া। পরবর্তীকালে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’ ছবিতে বিলকিস বানু চরিত্রে অভিনয় করেন। ২০১২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। আর সেই ধারাবাহিকতায় জয়া এখন দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি