৪ মে ২০২৬

পেরুতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
পেরুতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ১৫

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত।

বাংলাপ্রেস ডেস্ক:   পেরুর আরেকিপা অঞ্চলে বন্যার্তদের উদ্ধারের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘উদ্ধারকর্মীরা চার ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে। পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে। 

বিমানবাহিনী জানায়, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল। যেখানে ব্যাপক ক্ষতি হয়েছে।

রুশ-নির্মিত হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায় উদ্ধারকারীরা।  সূত্র: গালফ নিউজ, বিবিসি

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি