৫ মে ২০২৬

পেঁয়াজু ভেজে গিনেজ বুকে রেকর্ড গড়লেন বাংলাদেশি শেফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পেঁয়াজু ভেজে গিনেজ বুকে রেকর্ড গড়লেন বাংলাদেশি শেফ

বাংলাপ্রেস ডেস্ক: ২৭৫ দশমিক ৬ কেজি ওজনের পেঁয়াজু তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি শেফ ওলি খান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মুসলিম সেন্টারে পেঁয়াজু ভাজার এই আয়োজন করা হয়। ৫০০ লিটার তেলে ওই পেঁয়াজু ভাজতে তার সময় লেগেছে সব মিলিয়ে আট ঘণ্টা।

এর আগে সবচেয়ে বড় পেঁয়াজুর রেকর্ড ছিল ১০২ দশমিক ২ কেজির।

ওলিকে পেঁয়াজু ভাজায় সহযোগিতা করেছেন আট সহকর্মী। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক, স্থানীয় কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ এবং সংবাদকর্মীসহ অনেকেই। তবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তা নথিভুক্ত হতে আরও কিছুদিন সময় লাগবে।

এবিষয়ে ওলি খান বলেন, আমার দল ছাড়া এটা সম্ভব ছিলো না, যারা আজ জয় ভাগাভাগি করে নিতে আমার সঙ্গে উপস্থিত ছিলেন।

ওলি খান যুক্তরাজ্যে একাধিক রেস্তোরাঁর মালিক, ব্যবসায়ী ও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি