৭ মে ২০২৬

পেঁয়াজের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২৯ এএম
পেঁয়াজের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা

 

বাংলাপ্রেস ডেস্ক: হঠাৎ করেই কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই অবস্থায় আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পেঁয়াজের বাজারমূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে পেঁয়াজের দামসহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কোনো সংকট নেই। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিনও সরবরাহ করেছে।


বাণিজ্য উপদেষ্টা বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ আবেদন পড়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানি অনুমোদন ইস্যু করা হবে। এ সময় হঠাৎ করে পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে যাওয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি