৮ মে ২০২৬

পেনিসিলভানিয়ায় সৎ মাসহ তিনজনকে গুলি করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পেনিসিলভানিয়ায় সৎ মাসহ তিনজনকে গুলি করে হত্যা, ঘাতক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ঘাতককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নিউ জার্সি অঙ্গরাজ্যে পালিয়ে যাবার সময় পেনসিলভানিয়ার ফলস টাউনশিপ থেকে তাকে আটক করা হয়। আটকের আগে ২৬ বছর বয়সী আন্দ্রে গর্ডন নামে এ যুবক পেনিসিলভানিয়ায় পৃথক দুটি বাড়িতে ঢুকে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করেন। নিউ জার্সির ট্রেন্টনের পুলিশ ডিরেক্টর স্টিভ উইলসন বলেন, ‘সে (গর্ডন) হেফাজতে আছে। অন্য কেউ আহত হয়নি।’ ফলস টাউনশিপ পুলিশ জানিয়েছে, পেনসিলভানিয়ার লেভিটাউনের ভিউপয়েন্ট লেনে শনিবার সকালে তারা গোলাগুলির খবর পায়। বাক্স কাউন্টি জেলা অ্যাটর্নি জেনিফার শর্ন এক সংবাদ সম্মেলনে জানান, গর্ডন তার ৫২ বছর বয়সী সৎ মা কারেন গর্ডন এবং ১৩ বছর বয়সী বোন কেরা গর্ডনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। এ সময় বাড়ির ভেতর আরো তিনজন ছিলেন। তারা লুকিয়ে থেকে প্রাণরক্ষা করেন। এরপর গর্ডন এজউড লেনে যান। সেখানে দুই সন্তানের মা ২৫ বছর বয়সী টেলর ড্যানিয়েলকে গুলি করে হত্যা করেন। ওই সময় ড্যানিয়েলের মাসহ বাড়িতে আরো চারজন বাড়ির ভেতরে ছিলেন। ড্যানিয়েলের মাকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন গর্ডন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, গোলাগুলির পর মরিসভিলের ব্রিস্টল পাইকের একটি পার্কিং লটে ৪৪ বয়সী এক ড্রাইভারকে অস্ত্রের মুখে ফেলে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। তবে এতে ড্রাইভার আহত হননি। পরে গাড়িটি বেলা ১১:৩৮টার সময় ট্রেন্টন শহরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি