৪ মে ২০২৬

পেলের রেকর্ড ছুঁয়ে নতুন ইতিহাস লিখলেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:৫২ এএম
পেলের রেকর্ড ছুঁয়ে নতুন ইতিহাস লিখলেন মেসি

বাংলাপ্রেস ডেস্ক:   ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই কিংবদন্তি ইতোমধ্যে একাধিক রেকর্ড গেড়েছেন। 

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের অনন্য এক রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোলটি করেন মেসি।

রোববার (১ মার্চ) ফ্লোরিডায় আয়োজিত মেজর সকার লিগে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই মাইলফলক স্পর্শ করলেন মেসি 

কী রেকর্ড গড়লেন মেসি?

খেলার দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একটি ফ্রি-কিক নেন লিওনেল মেসি। বলটা বটম-লেফট কর্নার দিয়ে অরল্যান্ডো সিটির জালে জড়িয়ে যায়। শেষপর্যন্ত ৪-২ গোলে তার দল জয়লাভ করে।

মেসি তার কেরিয়ারে ফ্রি-কিক থেকে ৭০তম গোলটি করেন। পুরুষদের ফুটবলে ফ্রি-কিক থেকে গোল করার তালিকায় মেসি আপাতত যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তালিকায় কোথায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

ফ্রি-কিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও পর্যন্ত মোট ৬৪ গোল করেছেন। ২০২৪ সালের আগস্ট মাসে রোনাল্ডো শেষবার এমন ফ্রি-কিক থেকে গোল করেছিলেন। 

মেসির থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৬ গোল পিছিয়ে রয়েছেন। চলতি মৌসুমে আল নাসেরের হয়ে এখনও বেশ অনেকগুলো ম্য়াচই বাকি রয়েছে রোনাল্ডোর। পাশাপাশি চলতি বছরই আবার ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি